রোনাল্ডো-মেসি প্রেরণা, বিশ্বকাপে নিজের সেরাটা দেবেন ইয়ামাল, কোন ছকে আটকাবে বেলজিয়াম?
আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের অবস্থিত বিশ্বের প্রভাবশালী শহরগুলোর মধ্যে অন্যতম ক্যালিফোর্নিয়া। হলিউড, সিলিকন ভ্যালি, গোল্ডেন গেট ব্রিজ থেকে শুরু করে ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক। শহরটার বৈচিত্র্যের মতোই ইতিহাসও সুবিশাল। রোমাঞ্চকর। সেই রোমাঞ্চের শহরেই ফুটবল বিশ্বযুদ্ধের এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা। বিশ্বকাপ মানে ইদানীং একটা কথা সবাই বলাবলি করে। লাতিনের থেকে এখন ইউরোপীয় শক্তির দাপাদাপি চলছে। শুক্রবার ইউরোপের এমন দুই দেশ সেমিফাইনাল ওঠার যুদ্ধে মুখোমুখি হতে চলেছে যাদের ফুটবল-সংস্কৃতি বেশ সমৃদ্ধ।
এখনও পর্যন্ত বিশ্বকাপে ধারাবাহিক পারফর্ম করেছে স্পেন। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্র’য়ের পর একেবারে পরিচিত ছন্দে লামিনে ইয়ামালরা। রাউন্ড অফ থার্টি টু’তে অস্ট্রিয়াকে উড়িয়ে দেওয়ার পর প্রি-কোয়ার্টারে পর্তুগালকে হারানো। যা আরও বেশি আত্মবিশ্বাস বাড়িয়েছে স্পেনের। তবে ইয়ামালরা খুব ভালো করেই জানেন বিশ্বকাপের নকআউট পর্বের প্রায় সব ম্যাচ ফাইনাল। এখানে সামান্য ভুলচুকের কোনও জায়গা নেই। ইয়ামাল বলছেন, “বেলজিয়াম ম্যাচটা দুর্দান্ত হতে চলেছে। পুরো টিম এই ম্যাচটা খেলার জন্য মুখিয়ে রয়েছে। টিম হিসাবে আমরা কী করতে পারি, সেটা দেখিয়ে দিতে চাই। যদি ব্যক্তিগত পারফরম্যান্সের কথা বলেন, তাহলে বলব নিজের পারফরম্যান্স নিয়ে আমি খুব একটা খুশি নই। এখনও পর্যন্ত সেরাটা দিতে পারিনি। সেরা ফুটবলাররা যেভাবে পারফর্ম করেন, গ্রুপ পর্বে আমি সেভাবে খেলতে পারিনি। তবে নিজেকে প্রমাণ করার সুযোগ আসবে।”
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
