ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট থেকে বিশেষ শর্তে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, নির্দেশ হাই কোর্টের

Jul 9, 2026 - 17:44
 0  0

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সাময়িক স্বস্তি কালীঘাট তৃণমূলের। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার নিয়োগ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই স্পেশাল অফিসারের মাধ্যমেই অ্যাকাউন্ট থেকে কালীঘাট তৃণমূল টাকা তুলতে পারবে বলে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। নির্দেশে বিচারপতি আরও জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই স্পেশাল অফিসার থাকবেন। সই করতে যে দু’জন অনুমোদিত তাঁরাই এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কাউন্টার সই থাকতে হবে বিচারপতি সুব্রত তালুকদারের। এখানেই শেষ নয়, প্রতিদিনের খরচের হিসাব আদালতকে জানাতে হবে বলেও নির্দেশ কলকাতা হাই কোর্টের।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0