বর্ণবিদ্বেষী মন্তব্যেই শেষ নয়, এবার এমবাপেকে অশ্রাব্য গালিগালাজ প্যারাগুয়ের সাংসদের, বাড়ছে বিতর্ক
ফ্রান্সের বিরুদ্ধে হার যেন কিছুতেই হজম করতে পারছেন না প্যারাগুয়ের মহিলা সাংসদ সেলেস্তে আমারিলা! হারের পর কিলিয়ান এমবাপেকে নিয়ে রীতিমতো আপত্তিকর ভাষায় বর্ণবিদ্বেষী আক্রমণ করেন প্যারাগুয়ের ওই সেনেটর। এবার তিনি মাত্রা ছাড়ালেন। ফরাসি তারকাকে রীতিমতো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন আমারিলা।
সোশাল মিডিয়ায় প্যারাগুয়ের সংসদে আমারিলার ভাষণের ভিডিও শেয়ার করছে তাঁর দাল। সংসদের ওই ভাষণে ওই সেনেটর রীতিমতো অকথ্য ভাষায় এমবাপেকে তোপ দেগেছেন। তিনি বলছেন, “ওরল্যান্ডো গিল, বাচ্চা ছেলে, ইউরোপের মাটিতে, বিশ্বকাপের মাটিতে এই প্রথম পা রাখল সেই হাত মেলাতে চেয়েছিল। কিন্তু ওই অসভ্য যে কিনা হাত মেলালো না, উলটে দুর্ব্যবহার করল ও আর যা-ই হোক ফরাসি হতে পারে না। ফরাসি হলে কোনওদিন এমন করতে পারত না।” ওই ভাষণে আমরিলা son of a b**** শব্দটি ব্যবহার করেছেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
