মুখ্যমন্ত্রীর তৎপরতায় খুলল ‘সুটিয়া ফাইলস’, বরুণ বিশ্বাসের বাড়িতে সিআইডির দল

Jul 9, 2026 - 17:08
 0  0

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসের পরই খুলল সুঁটিয়া ফাইলস! নতুন করে শুরু বরুণ বিশ্বাস হত্যার তদন্ত! দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারানো প্রতিবাদী শিক্ষক বরুণের বাড়িতে সিআইডির আধিকারিকরা। বরুণের দিদি-দাদা ও পরিবারের সদস্যদের কথা বলছেন তাঁরা। এ দিন ফের রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে বরুণ হত্যা কাণ্ডের ‘মাস্টারমাইড’ বলে দাবি করেছেন তাঁর দিদি প্রমীলা রায়। ‘পথের কাঁটা’ বরুণকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

১৪ বছর আগে ৫ জুলাই গোবরডাঙায় দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস। রাজ্যে পালাবদলের পর বরুণের খুনের বিচার চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হন তাঁর পরিবার। পরিবারের দাবি, তদন্তের নামে প্রহসন হয়েছে। হাই কোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির তত্ত্বাবধানে একটি সিট গঠন করে তদন্তেরও দাবি জানিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। তারপরই বৃহস্পতিবার সিআইডির দল পৌঁছল বরুণের বাড়িতে। এক সংবাদমাধ্যমে বরুণের দিদি প্রমীলাদেবী বলেন, “সিআইডি কথা বলেছে। আমরা ফের তদন্ত চেয়েছি। আমার ভাই তোলাবাজি, ধর্ষণের বিরুদ্ধে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। জোত্যিপ্রয় মল্লিক পরিকল্পনা করে ভাইকে খুন করে। বিচার চাই।”

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0