১০ ফুট গভীর ট্যাঙ্কের জলে ডুবে মৃত্যু ৩ বছরের শিশুকন্যার, মর্মান্তিক ঘটনা নিউটাউনে

Jul 13, 2026 - 18:26
 0  0
১০ ফুট গভীর ট্যাঙ্কের জলে ডুবে মৃত্যু ৩ বছরের শিশুকন্যার, মর্মান্তিক ঘটনা নিউটাউনে

নির্মীয়মাণ ফ্ল্যাটের খোলা সেপটিক ট্যাঙ্কে পড়ে মর্মান্তিক মৃত্যু শিশুর। রবিবার ঘটনাটি ঘটেছে নিউ টাউন অ্যাকশন এরিয়া-১ এর অ্যাক্সিস মলের পিছনে এ এল ব্লকে। পুলিশ সূত্রে খবর, রবিবার খেলার সময় হঠাৎ করেই প্রায় ১০ফুট গভীর ওই ট্যাঙ্কে পড়ে যায় তিন বছরের ওই শিশুকন্যা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে নিউ টাউন থানার পুলিশ। উদ্ধার করা হয় দেহ। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযোগ, বেআইনিভাবে ওই সেপটিক ট্যাঙ্ক খুলে রাখা হয়েছিল। শুধু তাই নয়, নজর এড়াতে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ঘটনায় এর পিছনে কে বা জড়িত তা খতিয়ে দেখে অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউন থানা। নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনবছরের ওই শিশুকন্যার নাম অঙ্কিতা দাস। বাড়ি উত্তর ২৪ পরগণার ন্যাজাট এলাকায়। পুলিশ সূত্রে খবর, শিশুটির বাবা নির্মীয়মাণ ওই ফ্ল্যাটে কেয়ারটেকারের কাজ করতেন। বাবা-মা পরিবারের সঙ্গে সেই বিল্ডিংয়ের নীচ তলায় থাকত অঙ্কিতা। স্থানীয়দের দাবি, প্রত্যেকদিনই নির্মীয়মাণ ওই ফ্ল্যাটের চারপাশে খেলাধুলো করত অনিতা। কিন্তু আজ হঠাতই প্রায় ১০ ফুট গভীর ওই সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় সে।প্রত্যক্ষদর্শীদের দাবি, খেলার ছলে ট্যাঙ্কের প্লাস্টিকের উপরে উঠতে ট্যাঙ্কের নীচ পড়ে গভীরে ডুবে যায় শিশু। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর ছোট মেয়েটির খোঁজ শুরু হয়। পাশের ফ্লাটের এক মহিলা প্রথমে শিশুকে সেফটি ট্যাঙ্কে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নিউ টাউন থানার পুলিশ নিথর অবস্থায় শিশুর দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারের পাশাপাশি নির্মাণ কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে কিনা, আপাতত একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তা খতিয়ে দেখছে নিউ টাউন থানার পুলিশ। 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0