‘আইএএস পরে হবেন, আগে আদর্শ মা হওয়া শিখুন’, ছাত্রীদের পরামর্শ উত্তরপ্রদেশের রাজ্যপালের

Jul 10, 2026 - 12:55
 0  0

শিক্ষক, আইএএস বা অন্য কোনও পেশায় সাফল্য অনেক পরের ব্যাপার। আগে আদর্শ মা হওয়ার শিক্ষা নেওয়া উচিত ছাত্রীদের। এমনটাই মনে করেন উত্তরপ্রদেশের রাজ্যপাল তথা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল। তাঁর সাফ কথা, পেশাদারিত্বের চাপে যেন কোনওভাবেই পরিবার উপেক্ষিত না থাকে। বৃহস্পতিবার ছত্রপতি শাহুজি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে সে কথা স্পষ্ট বলেছেন তিনি। উত্তরপ্রদেশের রাজ্যপালের ওই মন্তব্যে তাঁর ‘প্রাচীনপন্থী’ মানসিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

আনন্দিবেন প্যাটেলের বক্তব্য, “আপনি শিক্ষক হন বা আইএসএস, যে পেশাতেই থাকুন, আপনার ভালো পা হওয়াটা জরুরি। প্রত্যেকের জানা উচিত কীভাবে রান্না করতে হয়, কীভাবে খাবার পরিবেশন করতে হয়।” মেয়েদের অভিভাবকদের সতর্ক করে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন, অভিভাবকদের উচিত শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মেয়েরা কী করছে সেদিকে নজর রাখা। কারণ এই সময় ছোটখাটো ভুল ওদের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0