‘আত্মসম্মানে লাগছে না?’ ট্রাম্পের সঙ্গে বৈঠকে ন্যাটো চিফকে কড়া প্রশ্ন ডেনমার্কের সাংবাদিকের!

Jul 9, 2026 - 18:20
 0  0

তুরস্কে ন্যাটো সম্মেলনে ন্যাটোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের এক ফাঁকে ন্যাটো চিফ মার্ক রুটের সঙ্গে বৈঠক করতেও দেখা গেল তাঁকে। আর বৈঠক ঘিরেই প্রশ্নের মুখে পড়লেন মার্ক। ডেনমার্কের এক সাংবাদিক প্রশ্ন তুললেন তাঁর ‘আত্মসম্মান’ নিয়ে। স্বাভাবিক এতে অস্বস্তিতে পড়লেন মার্ক রুট।

এক সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করেন ওই সাংবাদিক। তিনি বলেন, ”আপনি ডোনাল্ড ট্রাম্পের পাশে এমন মুহূর্তে বসে রয়েছেন, যখন উনি গ্রিনল্যান্ড দখলের কথা বলছেন কিংবা স্পেনের মতো মিত্র দেশের উপরে চড়াও হওয়ার কথা বলছেন। এমন সব বিষয় যা হয়তো পুরনো মার্ক রুটের পছন্দ হত না। সেখানে বসে থেকেও কোনও কথা না বলাটা কি আপনার আত্মসম্মানবোধের ওপর আদৌ কোনও প্রভাব ফেলে?”

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0