আর্জেন্টিনাকে ‘বাড়তি সুবিধা’, এবার রেফারিকে বিশ্বকাপ থেকে তাড়াবে ফিফা? হতে পারে তদন্ত
রেফারিকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়া হোক। এই মর্মে ফিফার কাছে নালিশ ঠুকেছে মিশর। প্রি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পরই ফিফার কাছে লিখিত অভিযোগ জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। সূত্রের খবর, সেই অভিযোগের ভিত্তিতে এবার তদন্ত শুরু করতে পারে ফিফা। খতিয়ে দেখা হবে রেফারির কার্যকলাপ। তাহলে কি মহম্মদ সালাহদের দাবি মেনে বিশ্বকাপ থেকে নির্বাসিত করা হবে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তাঁর রেফারিং দলকে?
আর্জেন্টিনার কাছে হার এখনও মেনে নিতে পারছে না মিশর। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হারতে হয়েছে তাদের। এমন হতাশার পরই মিশর ফুটবল সংস্থার সভাপতি হানি আবো রিদা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তাঁর রেফারিং দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। সেখানে বলা হয়েছে, মিশরের বিরুদ্ধে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা তদন্ত করে দেখা উচিত। একই সঙ্গে লেতেক্সিয়ে ও তাঁর রেফারিং দলকে বিশ্বকাপের বাকি ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেওয়ারও আবেদন জানিয়েছে মিশর।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
