ইজরায়েলের হানায় প্যালেস্টাইনের গোলরক্ষকের মৃত্যু! এখনও নীরব কেন ফিফা? চরমে বিতর্ক

Jul 10, 2026 - 12:20
 0  0

গাজা উপত্যকায় ইজরায়েল-হামাস সংঘর্ষে মর্মান্তিক পরিণতি প্যালেস্টাইনের ফুটবলার সালিম আল-আশকারের। ইজরায়েলের বিমান হানায় সালিম প্রাণ হারিয়েছেন বলে দাবি প্যালেস্টাইনের ফুটবল সংস্থার। চমকপ্রদভাবে ওই ফুটবলারের মৃত্যুর পর প্রায় এক সপ্তাহ কেটে গেলেও এখনও সরকারিভাবে এ নিয়ে ন্যূনতম বিবৃতি পর্যন্ত দেয়নি ফিফা (FIFA)। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থার ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলপ্রেমীদের একাংশ।

গাজা ভুখণ্ডে সেই ২০২৩ সাল থেকে ইজরায়েল এবং হামাসের সংঘর্ষ চলছে। প্যালেস্টাইন ফুটবল সংস্থার দাবি, ‘গত ৩ বছরে ওই সংঘর্ষে সে দেশের হাজার হাজার ক্রীড়াবিদের মৃত্যু হয়েছে। সেই হাজারও ক্রীড়াবিদের মধ্যে একজন হলেন সালিম আল আশকার। ইজরায়েলি দখলদার বাহিনীর ছোড়া গুলিতে শহিদ হয়েছেন তিনি।’ আন্তর্জাতিক মহলের কাছে পিএফএর আর্জি, এই হত্যার বিচার হোক।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0