খড়দহে ‘লেডি সিংঘম’কে যৌনাঙ্গ প্রদর্শন! যুবকের কলার ধরে থানায় মহিলা পুলিশকর্মী

Jul 13, 2026 - 16:18
 0  0
খড়দহে ‘লেডি সিংঘম’কে যৌনাঙ্গ প্রদর্শন! যুবকের কলার ধরে থানায় মহিলা পুলিশকর্মী

স্কুটি চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক মহিলা। পরনে ছিল সালোয়ার এবং মাথায় হেলমেট। অভিযোগ, তাঁকে দেখে এক যুবক অশালীন মন্তব্য করার পাশাপাশি যৌনাঙ্গ প্রদর্শন করে। সঙ্গে সঙ্গে যুবকের কলার ধরে টেনে খড়দহ থানায় নিয়ে যান ওই মহিলা। পরে জানা যায়, তিনি খড়দহ থানায় কর্মরত একজন পুলিশকর্মী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সাধারণ পোশাকে থাকায় অভিযুক্ত যুবক সম্ভবত বুঝতে পারেনি যে ওই মহিলা একজন পুলিশকর্মী। মহিলা পুলিশকর্মীর অভিযোগ, তাঁকে লক্ষ্য করে অশালীন আচরণ ও কুমন্তব্য করা হয়। এরপর জিটি রোড থেকেই অভিযুক্তকে ধরে ফেলেন তিনি এবং কলার ধরে থানায় নিয়ে যান। তাঁর এই সাহসী ভূমিকার কারণে স্থানীয়দের একাংশ তাঁকে ‘লেডি সিংঘম’ বলে অভিহিত করেছেন। থানায় উপস্থিত মহিলারাও অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, নারী হেনস্তার ঘটনায় কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে রাজ্য প্রশাসন। রাস্তাঘাটে মহিলাদের উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন থানায় মহিলা হেল্পডেস্ক চালু করা হয়েছে। পাশাপাশি, মোটরবাইকে টহল দেওয়ার জন্য ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ গঠন করা হয়েছে, যারা পথেঘাটে মহিলাদের হেনস্তার অভিযোগে দ্রুত ব্যবস্থা নেবে।

বসিরহাট, বনগাঁ এবং বারাসত প্রেসিডেন্সি রেঞ্জে অত্যাধুনিক মোটরবাইক ও রিয়েল-টাইম অডিও-ভিস্যুয়াল ট্রান্সমিশন ব্যবস্থাও চালু করা হয়েছে। এই পরিস্থিতিতেই খড়দহে মহিলা পুলিশকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0