ঢাকার পাক-চিন ঘনিষ্টতার মধ্যেই বন্ধুত্বের বার্তা, বাংলাদেশকে ২০০ রেল কোচ পাঠাচ্ছে ভারত

Jul 10, 2026 - 14:57
 0  0

মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ মাসের শাসনকালে সংখ্যালঘুদের উপর নির্যাতন, তীব্র ভারত বিরোধিতা অতীত। তারেক রহমান ক্ষমতায় আসার পর সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে ঢাকা। এর মধ্যেই পালটা বন্ধুত্বের বার্তা দিল দিল্লি। পদ্মপাড়ের গরিবের বাহন ‘রেল পরিষেবা’ উন্নয়নে এবার বাংলাদেশের দিকে সহযোগিতার হাত বাড়াল ভারত। দ্রুতই বাংলাদেশি রেলওয়ের জন্য ২০০ কোচ পাঠাতে চলেছে দিল্লি। এই সহযোগিতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে চালু হচ্ছে নতুন ৩টি রেল রুট।

ওয়াকিবহাল মহলের বক্তব্য, পাকিস্তান-চিনের কূটচালে ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব এখনও জোরাল না হলেও আগের তুলনায় ভালো। ইতিমধ্যে খাদ্যপণ্য ও ডিজেল পাঠিয়েছে নরেন্দ্র মোদি সরকার। সদ্য আম কূটনীতির শুভেচ্ছা বার্তাও লক্ষ্যনীয়। এবারে ২০০ রেল কোচ পাঠানো হচ্ছে। উল্লেখ্য, স্বল্প খরচে ও দ্রুত পরিষেবার লক্ষ্যে বাংলাদেশে গত পাঁচ বছরে নতুন নতুন রেলপথ তৈরি হয়েছে। কিন্তু কোচ-সংকটে এতদিন এইসব রুটে ট্রেন চালু করতে পারেনি বাংলাদেশ রেলওয়ে। আগামী আগস্টে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচ আসার পর সংকট কাটবে বলেই মনে করা হচ্ছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0