বর্ষায় অত্যন্ত বিপজ্জনক, ভুলেও যাবেন না দেশের এই ৬ পাহাড়ে
রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ‘মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে।’ বর্ষার এই মেঘ-আঁধারের রূপ দেখতেই বাঙালির মন ব্যাকুল হয়ে ওঠে। পাহাড়ের খাঁজে মেঘেদের লুকোচুরি আর পাইন বনের পাতা চুইয়ে পড়া বৃষ্টিফোঁটা। এই মরশুমে শৈলশহরের মাদকতাই আলাদা। পাহাড়ের ডাকে সাড়া দিয়ে মেঘছায়ার খোঁজে হারিয়ে যাওয়ার এই অমোঘ টান বর্ষায় যেন খানিক বেড়ে যায়। কিন্তু মনে রাখবেন, প্রকৃতির এই রূপ যেমন মোহময়ী, তেমনই মারাত্মক। টানা বৃষ্টিতে পাহাড়ে ধস আর হড়পা বান দেখা দিলে প্রাণ হাতে করে ফিরে আসাটাও কঠিন হয়ে পড়ে বইকি! তাই এই মুহূর্তে যদি কোনও ট্যুর প্ল্যান বা রোড ট্রিপ থাকে, তবে তা স্থগিত রাখুন। বর্ষা না থামা পর্যন্ত দেশের এই ৬টি জায়গায় ভুলেও যাবেন না।
লোনাভালা এবং খাণ্ডালা (মহারাষ্ট্র)
সহ্যাদ্রি পর্বতের রূপ দেখতে এই সময়ে অনেকেই লোনাভালা বা খাণ্ডালায় ছুটে যান। কিন্তু পশ্চিমঘাট পর্বতমালায় অবিরাম বৃষ্টির জেরে পরিস্থিতি এখন বেশ জটিল। মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে এবং করজাত-লোনাভালা রুটে বারবার ধস নামছে। রাস্তা জলমগ্ন, ট্রাফিক স্তব্ধ। আবহাওয়া দফতরও মুম্বই ও রায়গড়ে লাল সতর্কতা জারি করেছে। পাহাড়ি রাস্তায় এই মুহূর্তে গাড়ি চালানো চরম বিপজ্জনক।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
