ইউনিয়ন রুমে কন্ডোম! ‘ফুর্তির আখড়া’ নিউ বারাকপুরের এপিসি কলেজ

Jul 10, 2026 - 17:07
 0  0

নিউ বারাকপুরের এপিসি কলেজের ইউনিয়ন রুম খুলতেই চাঞ্চল্যকর দৃশ্য সামনে এল। ঘরের মেঝেতে ছড়িয়ে ছিল লাঠিসোঁটা, মদ ও ঠান্ডা পানীয়ের বোতল, ব্যবহৃত কন্ডোমের প্যাকেট এবং বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী। এমনকি একটি পাজামাও পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় প্রশ্ন উঠেছে, ছাত্র সংসদের কক্ষ কীভাবে এমন কার্যকলাপের জায়গায় পরিণত হল।

দীর্ঘদিন ধরে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে ২০২৫ সালে কলকাতা হাই কোর্ট রাজ্যের বিভিন্ন কলেজের ইউনিয়ন রুমে তালা ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এর আগে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের একটি কক্ষে বিলাসবহুল শোওয়ার ঘরের হদিশ পাওয়া যায়। বারাসত গভর্নমেন্ট কলেজের ছাদ থেকেও মদের বোতল ও কন্ডোম উদ্ধারের অভিযোগ সামনে এসেছিল।

সম্প্রতি উচ্চশিক্ষা দপ্তর কলেজগুলির বন্ধ ইউনিয়ন রুম খোলার নির্দেশ দেয়। নির্দেশিকায় বলা হয়, অধ্যক্ষ বা টিচার-ইন-চার্জের নেতৃত্বে পাঁচ সদস্যের উপস্থিতিতে কক্ষ খুলতে হবে এবং পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করতে হবে। ঘরের ভিতরে কী কী পাওয়া গেল, তা উল্লেখ করে সাত দিনের মধ্যে বিকাশ ভবনে রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়। কোনও আপত্তিকর সামগ্রী মিললে তা অবিলম্বে গভর্নিং বডি এবং ডিপিআইকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সেই নির্দেশ মেনেই শুক্রবার এপিসি কলেজের ইউনিয়ন রুম খোলা হয়। দরজা খোলার পর সেখানে নেশার সামগ্রী, কন্ডোমের প্যাকেট এবং লাঠিসোঁটা পড়ে থাকতে দেখা যায় বলে কলেজ সূত্রে খবর। এসব জিনিস কীভাবে সেখানে এল, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

কলেজের কয়েকজন ছাত্রছাত্রীর অভিযোগ, পূর্ববর্তী সময়ে টিএমসিপির সদস্যরা ইউনিয়ন রুম নিয়ন্ত্রণ করতেন এবং অন্যদের সেখানে প্রবেশ করতে দেওয়া হতো না। তাই উদ্ধার হওয়া সামগ্রীর দায় সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের নেওয়া উচিত বলে দাবি করেছেন তাঁরা। যদিও অভিযোগের বিষয়ে টিএমসিপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

ঘটনায় হতাশা প্রকাশ করেছেন কলেজের প্রাক্তনীরাও। তাঁদের দাবি, তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে হবে এবং কলেজ চত্বরে এমন কার্যকলাপের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0