গুরুতর অসুস্থ হয়ে তিনদিন হাসপাতালে, কেমন আছেন রাজেশ শর্মা? জানালেন সুদীপা

Jul 10, 2026 - 12:21
 0  0

মঙ্গলবার রাতে আচমকাই ছড়িয়ে পড়ে অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতার খবর। বিষাক্ত মাকড়সার কামড়ে মারাত্মক পরিণতি। গুরুতর অসুস্থ অবস্থায় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় ও অগ্নিদেব চট্টোপাধ্যায় দু’বেলা হাসপাতালে যাচ্ছেন অভিনেতাকে দেখতে। রাজেশ শর্মার শারীরিক পরিস্থিতি প্রতি মুহূর্তে ভাগ করে নিচ্ছেন সুদীপা। শুক্রের সকালে পরিবারের ঘনিষ্ঠ বন্ধু সুদীপা জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অভিনেতা। আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন।

বিগত দুদিন রাজশের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিল পরিবার ও প্রিয়জনেরা। সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধির কারণেশরীরে থাবা বসিয়েছে জ্বর। শ্বাসকষ্টেও ভুগছেন রাজেশ। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন রাজেশ শর্মা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সুদীপা জানিয়েছেন, “এখন উনি আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। কী ধরনের পোকা কামড়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার প্রতি নজর রাখছেন।”

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0