মন্ত্রীর সামনে ওঠবস করেও রেহাই নেই! দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার
খাদ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে অশোক কীর্তনিয়াকে। বিভিন্ন রেশন দোকানে আচমকা পরিদর্শন চালিয়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একাধিক মামলা দায়ের হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
এবার গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার এবং বেআইনি কার্যকলাপের অভিযোগ পেয়ে হাবড়ার গুমা এলাকায় একটি রেশন গুদামে হানা দেন খাদ্যমন্ত্রী। মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস করে ক্ষমা চাইলেও রেহাই পাননি অভিযুক্ত রেশন ডিলার। পরে খাদ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ।
ধৃত রেশন ডিলারের নাম শ্যামল সাহা। তিনি অশোকনগর বিধানসভার গুমা এলাকার একটি রেশন দোকানের দায়িত্বে ছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি বহু উপভোক্তাকে চার-পাঁচ দিন থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত রেশন দিতেন না। এমনকি অনেকের রেশন কার্ডও আটকে রাখতেন। দীর্ঘদিনের অভিযোগের কথা জানতে পেরে সোমবার সকালে আচমকাই তাঁর গুদামে অভিযান চালান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
