বিশ্বকাপে জোড়া স্বপ্নভঙ্গের যন্ত্রণা অতীত! ক্রিকেটে হাত মেলাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া, ঘোষণা মোদির

Jul 10, 2026 - 15:03
 0  0

বাইশ গজের যুদ্ধে বারবার ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। পুরুষ হোক বা মহিলা-সবধরণের ক্রিকেটেই অজিদের কাছে হেরে ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে। ২০০৩ এবং ২০২৩-দুই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে মেন ইন ব্লুর হার এখনও জল আনে ভারতীয় ক্রিকেটভক্তদের চোখে। তবে এবার সেই ক্রিকেটেই হাত মেলাচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই নতুন ঘোষণা করেছেন তিনি।

বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল, ভারতে খেলা হতে পারে অজি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের ম্যাচ। সেই জল্পনায় সিলমোহর দিলেন প্রধানমন্ত্রী। শুক্রবার তিনি গিয়েছিলেন মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে অজি ক্রিকেট সংস্থার শীর্ষ কর্তা অ্যালিস্টার ডবসন জানান, “ভারতের সব প্রান্তেই ক্রিকেট নিয়ে প্রবল উৎসাহ, বিশেষত চেন্নাইয়ে। সেখানে খেলা হবে বিগ ব্যাশের ম্যাচ। আশা করছি প্রচুর দর্শক ম্যাচ দেখতে আসবেন” সূত্রের খবর, একাধিক দলই ভারতে খেলতে আগ্রহী। তবে দীর্ঘ লিগের একটাই ম্যাচ খেলা হতে পারে ভারতে। মোদি বলেন, “চেন্নাইয়ে বিগ ব্যাশের ম্যাচ খেলা হবে বলে আমি অত্যন্ত খুশি।”

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0