ভাদরসা হবে ‘ভরত নগর’! অযোধ্যার আরও এক শহরের নামবদল যোগী সরকারের

Jul 10, 2026 - 17:41
 0  1

উত্তরপ্রদেশে আরও দুই এলাকার নাম পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যার ভাদরসা পুরসভার নাম বদলে রাখা হচ্ছে ‘ভরত নগর’। পাশাপাশি সদ্য গঠিত খিলোনি-সুচিতাগঞ্জ নগর পঞ্চায়েতের নতুন নাম হবে ‘মা জ্বালা জি নগর পঞ্চায়েত’।

শুক্রবার বিকাপুরের একটি জনসভা থেকে এই ঘোষণা করেন যোগী। তিনি জানান, শ্রীরামের ছোট ভাই ভরতের প্রতি সম্মান জানাতেই ভাদরসার নাম পরিবর্তন করা হচ্ছে। ভাদরসা পুরসভা এবং সংলগ্ন ভরত কুণ্ড এলাকা আগামী দিনে ‘ভরত নগর’ নামে পরিচিত হবে।

একই সঙ্গে স্থানীয় বিজেপি বিধায়ক অমিত সিং চৌহানের প্রস্তাবের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি মেনে খিলোনি-সুচিতাগঞ্জ পঞ্চায়েতের নাম মা জ্বালা জির নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম পরিবর্তনের প্রশাসনিক প্রক্রিয়া এবং তা কবে থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0